শার্লক হেবো pdf বই ডাউনলোড

195
শার্লক হেবো pdf বই ডাউনলোড

শার্লক হেবো pdf বই ডাউনলোড। শার্লক হেবোর পরিচয় দিয়ে এই কাহিনী শুরু করতে হলে বলে আমার নিজেরই কেমন যেন লজ্জা করছে। কিন্তু উপায় কি? এখনও যে হেবো যথেষ্ট বড় হয়নি। তাই তোমরা তাকে চেন না কেউ। বছর-দশেক পরে যে হেবোর সামনে অটোগ্রাফ খাতাখানা মেলে ধরে তোমাদের সবাইকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে হবে- সেই হেবোরই পরিচয় দিতে হচ্ছে আজ তোমাদের কাছে।

হেবো জন্ম-ডিটেক্টিভ। বাংলার ভবিষ্যৎ শার্লক হোমস। হেবোকে না চিনলেও শার্লক হোমসকে নিশ্চয় চেন তোমরা। স্যার আর্থার কনান হয়েলের অমর সৃষ্টি গোয়েন্দা কুলতিলক শার্লক হোমসের কাহিনী দুনিয়াসুদ্ধ লোক জানে। হেবোর কাকা মাসিক পত্রিকায় মাঝে মাঝে ডিটেকটিভ গল্প লেখেন, তাছাড়া ওর মেসোমশাই অজিতন্দ্রেবাবু পুলিসের একজন বড় অফিসার।

আরও বই দেখুনঃ

সুতরাং ছেলেবেলা থেকৈ চোর ডাকাতের কথা শুনে শুনে তাদের ধরণধারণ ভালই জানা ছিল হেবোর। এ ছাড়া ওর মেজদা মাঝে-মাঝে লাইব্রেরি থেকে লুকিয়ে ডিটেকটিভ বই নিয়ে আসত আর বাবা-মা কাকাদের চোখ এড়িয়ে উপক্রমণিকা আড়াল দিয়ে মেজদা সেগুলো নিয়ে গোগ্রাসে গিলত। বড়রা কেউ টের পেতেন না, এমনভাবে লুকিয়ে রাখত সেই বই গুলো।

কখনও পুরানো খবরের কাগজের স্তুপের নিচে, কখনও আলমারির পিছনে, কখনও বা রান্নাঘরের কুলুঙ্গিতে আচারের শিশিগুলোর পিছনে। হেবো আবার মেজদার নজর এড়িয়ে সেগুলি যথারীতি হস্তগত করত, আর একের পর এক শেষ করে ফেলত। অসংখ্য গোয়েন্দা-গল্প পড়ে পড়ে চোর ধরা ব্যাপারটা তার কাছে জলবৎ তরল হয়ে গেছে।

মাথাটা হেবোর এমনিতেই বেশ সাফা। হেডমাস্টার মশাই বলেন, মন দিয়ে পড়লেও নিশ্চয়ই ক্লাসে ফার্স্ট হত। কিন্তু হেবোকে গোয়েন্দাগিরির ভুতে পেয়েছে পাশ করার জন্য যেটুকু দরকার শুধু সেইটুকু সম্পর্কে সে বজায় রেখেছে পড়ার বইয়ের সঙ্গে। বাকি সময় সে মেতে থাকে তার গোয়েন্দাগিরির মালমশলা নিয়ে।

ডিটেক্টিভ-সূলভ সবকয়টি গুনই আছে তার: তীক্ষণ পর্যবেক্ষন শক্তি, অনুসন্ধিৎসা, সুক্ষ্ম যুক্তির বিশ্লেষণ, ইনটুইশান, সাহস আর ধের্য। এ কাজের যাবতীয় সরঞ্জাম সে একে একে সংগ্রহ করেছে। নোটবই, ডায়রি, মেজদির সেলাইয়ের বাকস থেকে উদ্ধার-করা একটা ছেড়া মাপবার ফিতে, দাদুর বাতিল চশমার পুরু একটা লেন্স।

নিচে শার্লক হেবো pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

শার্লক হেবো pdf বই ডাউনলোড

প্রকাশকঃ    নারায়ন সান্যাল 
বইয়ের ধরণঃ  ছোট গল্প 
বইয়ের সাইজঃ  8.77 MB
প্রকাশ সালঃ  ১৯৯২ সাল
বইয়ের লেখকঃ  রাসয়াত রহমান 
অনুবাদঃ    


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন