কোকিল ডেকেছিল pdf বই ডাউনলোড

268
কোকিল ডেকেছিল pdf বই ডাউনলোড

কোকিল ডেকেছিল pdf বই ডাউনলোড। রোজকার মতো সকালে পড়তে এসে নিখিল দেখল একটি চৌদ্দ পনরো বছরের মেয়ে সেকেন্ডমাস্টার অভয়পদ বাবুর গা ঘেঁষে একটু হেলান দিয়ে বসে গল্প করছে। নিখিলকে দরজার কাছে দেখেই উঠে পড়তে যাচ্ছিল তাড়াতাড়ি, অভয়পদ ডান হাতটা চেপে ধরে বললেন- উঠতে হবে না, বোস।

নিখিলের দিকে চেয়ে বললেন- এই মেয়েটির সম্বন্ধেই তোমায় একবার বলেছিলুম নিখিল- মনে আছে নিশ্চয়? কে কবে কোন মেয়ের কথা বলেছে বিশেষ করে সেকেন্ড-মাস্টারের মত কড়া লোক-সে কথা না মনে রাখাই নিশ্চয় ভালো ছেলের লক্ষণ, নিখিল চোখদুটি উপরে তুলল।

আরও বই দেখুনঃ

মনে পড়ছে না? এ হচ্ছে নিভা, আমার ভাগনী, কাল ওর বাপ নিয়ে এল। ও! বাপ? অস্বস্তির সঙ্গে প্রশ্নটা করে চেয়ে রইল। হ্যাঁ, আমার ভগিনীপতি হেমন্ত, বোস না তুমি। না, না, চেয়ারে কেন? এইখানেই বোস মাদুরে। পড়তে তো- এই দ্যাখো, তুমিও এত লজ্জা করলে কি করতে আনানো ওকে এখানে? বলেছি তোমায় ওর কথা, ভুলে গেছ।

নিভা হচ্ছে এক নম্বরের লাজুক। ওদের সেখানে মেয়েদের আলাদা স্কুল নেই তো মিডল স্কুলও নয়, ছেলে-মেয়েরা একসঙ্গেই পড়ে। মাসের মধ্যে যদি পাচঁ দিন গেল তো পচিঁশ দিন গেলই না। ঐ যে ছেলের সঙ্গে এক রুমে বসতে হবে-মেয়েদের আলাদাই বেঞ্চ, কিন্তু তাতে কি হয়?

মুঠার মধ্যে হাতটা গরম হয়ে উঠেছে নিভার, ফিরে দেখলেন মুখটাও একেবারে সিদুরবর্ণ, হেসে মুঠা আলগা করে দিয়ে বললেন- আচ্ছা যা, কিন্তু এ চলবে না বলে দিলুম। চলে গেলে নিখিলের দিকে চেয়ে একটু হেসে বললেন- বাচঁল। বাচঁল নিখিলও, এতক্ষণ পরে সহজভাবে একটু হেসে বলতে পারল ভীষণ লাজুক দেখছি। ভীষণ-সে তুমি আন্দাজ করতে পারবে না।

ঐ যে বললুম, মাসের মধ্যে পাচঁটা দিন স্কুলে গেল তো বলতে হবে খুব গেল। কিন্তু খুব শার্প মেয়ে তো হ্যাঁ, আশ্চর্য রকম বুদ্ধিমতী, একরকম বলতে গেলে বাড়িতে পড়ে পড়েই পরীক্ষা দিয়ে একটা স্কলারশিপ নিলে! তাই না কি? বেশ সহজভাবেই প্রশ্ন করল নিখিল, অভিমত ও দিতে পারল- কিন্তু দেখে তেমন বোঝা যায় না তো? একসেপশেনালি শার্প। তুমি ভালো করে দ্যাখোনি বলে বুঝতে পারনি। বইটি যদি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।

নিচে কোকিল ডেকেছিল pdf বই  এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

কোকিল ডেকেছিল pdf বই ডাউনলোড

প্রকাশকঃ    
বইয়ের ধরণঃ  ছোট গল্প 
বইয়ের সাইজঃ  8.7 MB
প্রকাশ সালঃ     
বইয়ের লেখকঃ  বিভুতিভূষন মুখোপাধ্যায় 
অনুবাদঃ  


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন