প্রিয় সহচর pdf বই ডাউনলোড

135
প্রিয় সহচর pdf বই ডাউনলোড

প্রিয় সহচর pdf বই ডাউনলোড। খোকন এল দুটো বাজার পাচঁ মিনিট আগে। লালুবাবু জয়িতা আর ওয়াদুদ খান তখন দোতলার রেস্টুরেন্টে। চারজন মানুষের রাউন্ডসেফ টেবিলের একপাশে লালুবাবু জয়িতা আর পাশে ওয়াদুদ খান। খাওয়া দাওয়া শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। তারপর কফির অর্ডার দেয়া হয়েছিল। এইমাত্র কফি এসছে। লালুবাবু এবং ওয়াদুদ খান দুজনেই কফিতে চুমুক দিয়েছেন।

জয়িতা চা কফি একটু ঠান্ডা করে খায়। সে তখনও তার মগে চুমুক দেয়নি। খোকন কে দেখে ওয়াদুদ খান বললেন, তুমি এত দেরি করলা ক্যান? খোকন সব সময়ই এক ধরনের উচ্ছ্বলতার মধ্যে থাকে। আনন্দ যেন সারাক্ষণই ঘিরে রাখে তাকে। এখনও রেখেছে। ওয়াদুদ খানের কথায় সামান্য বিরক্তির রেশ আছে।

আরও বই দেখুনঃ

খোকন সেটা পাত্তাই দিল না। বলল, ঢাকা শহরে আইজ-কাইল টাইম মেইনটেইন করা যায় না। জামে পড়ছিলাম। এর লেইগা পচিঁশ মিনিট লেট। যেন জ্যামে পড়ে লেক আরে আসাটাও একটা আনন্দের ব্যাপার! লালুবাবু বললেন, দাঁড়াইয়া রইলা ক্যা খোকন? বস। ওয়াদুদ খোনের পাশের চেয়ারে বসল খোকন। কফিতে চুমুক দিয়ে ওয়াদুদ খান বললেন, আমরা যে এইখানে বইসা আছি, জানলা কেমনে? খোকন হাসল।

হোটেলে ঢুইকা পয়লা গেছি দাদার রুমে। গিয়া দেখি রুম লক করা। ভাবলাত তয় আপনেরা তিনজন দিদির রুমে বইসা আড্ডা মারতাছেন। গেছি দিদির রুমে। গিয়া গেখি ওই রুমও লক করা। তখন বোজলাম আপনেরা খাইতে গেছেন। এই হোটেলে দুইটা রেস্টুরেন্ট। একটা দোতলায় আরেকটা এগারো তলায়। পয়লা দোতালায়ই আইলাম। এই প্রথম কফিতে চুমুক দিল জয়িতা।

খোকন খেয়াল করল চুমুকটা বেশ সাবধানে দিয়েছে সে। নিশ্চয় ঠোঁটপুড়ে যাওয়ার ভয়। কিছু একটা বলতে চাইল খোকন, তার আগেই জয়িতা তাকাল তার দিকে। কাল না তুমি আমাকে নাম ধরে ডাকলে, আর আজ দেখছি দিদি দিদি করছ, তোমার কী হয়েছে গো? খোকন হাসল। কিচ্ছু হয় নাই। লালুদা আর তুমি হইলা নান নাতীন। নানারে দাদা ডাকলে নাতীনরে দিদি ডাকন যায়।

রিস্তা ঠিক থাকে। বুঝলুম। কী বুজলা? খুই খুবই আনন্দে আছ। আনন্দে আমি সব সমায়ই থাকি। কিন্তু তোমার তো এখনও খাওয়া দাওয়া হয়নি। খিদে পেটে এত আনন্দে থাকছ কী করে গো? আগে খেয়ে নাও। 

নিচে প্রিয় সহচর pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রিয় সহচর pdf বই ডাউনলোড

প্রকাশকঃ     
বইয়ের ধরণঃ  উপন্যাস বিষয়ক 
বইয়ের সাইজঃ  1.0 MB
প্রকাশ সালঃ    
বইয়ের লেখকঃ   ইমদাদুল হক মিলন
অনুবাদঃ    

 


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন