একাত্তরের দিনগুলি pdf বই ডাউনলোড

1072
একাত্তরের দিনগুলি pdf বই ডাউনলোড

একাত্তরের দিনগুলি pdf বই ডাউনলোড। সরকার এখন সবকিছু স্বাভাবিক দেখাবার চেষ্টা করছে। ২৭ তারিখ সকাল থেকে প্রতিদিন রেডিওতে নির্দেশ দিয়ে যাচ্ছে—সবাই যেন নিজ নিজ অফিসে কাজে যোগ দেয়। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে কারফিউ থাকা সত্ত্বেও ২৭ তারিখে টিভি চালু করা হয়েছে। কিন্তু অনুষ্ঠান দেখে মনে হচ্ছে ভূতুড়ে। অনুষ্ঠান ঘোষক ঘোষিকা, সংবাদ পাঠক- পাঠিকা সব যেন ভৌতিক অবয়ব।

টেলিফোন ঠিক হয়েছে। এটাও বোধ হয় জীবনযাপন স্বাভাবিক দেখাবার প্রয়োজনেই করা হয়েছে। কিন্তু এখন যেন টেলিফোন ঘোরাবার আগ্রহ আর নেই। বরং সময় পেলেই এখন খালি রেডিও’র নব ঘোরাচ্ছি। পরশুদিন সামনের বাসার হুমায়ুন বলল, স্বাধীন বাংলা রেডিও নাকি কে শুনেছে। সে শোনে নি। তারপর থেকে মিনিডাই, লুলু, রঞ্জু অনেককেই জিগ্যেস করছি, কেউই এ পর্যন্ত নিজের কানে শোনে নি, তবে অন্যের মুখে শুনেছে।

আরও বই দেখুনঃ

রুমী-জামীকে গতকাল গুলশান থেকে নিয়ে এসেছি। ওরা থাকতে চায় না। তাছাড়া অবস্থা দেখে মনে হচ্ছে— এখন যেহেতু সরকার সব স্বাভাবিক দেখাতে চায়, তাতে অন্তত এখনই ঘরে ঘরে ছেলেছোকরাদের টানাটানি করবে না। তবে রাস্তায় বেরোনো তরুণ ছেলেদের সম্বন্ধে যেসব ভয়াবহ খবর শুনছি, তাতেও তো বুক হিম হয়ে হাত-পা অবশ হয়ে পড়ছে।

লুলু, র— আরো কয়েকজনের মুখে শুনলাম ওরা দেখেছে ত্রিপথ ঢাকা ট্রাক, যার পেছনটা খোলা থাকে, সেই টাকে অনেকগুলো জোয়ান ছেলে বসা, তাদের হাত পেছনে বাঁধা, চোখও বাঁধা। কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। এই নিয়ে শহরে ক’দিন হুলস্থুল। যার সঙ্গে দেখা হচ্ছে, তার মুখেই এই কথা। ভয়ে রুমী-জামীকে একা বেরোতে দিচ্ছি না, রুমীকে গাড়িও চালাতে দিচ্ছি না।

ড্রাইভার না থাকলে আমি চালাচ্ছি, রুমী- জামীকে পেছনে বসিয়ে। মহিলা চালক দেখলে রাস্তায় আমি কিছু বলে না। ওদের যত রাগ উঠতি বয়সের ছেলেদের ওপর। রাস্তার এক পাশ দিয়ে মাথা নিচু করে চলা নিরীহ পথচারীও যদি অল্প বয়সী হয়, তাহলেও রক্ষে নেই। টহলদার মিলিটারি লাফ দিয়ে তার ঘাড় ধরে হয় টাকে তুলবে, না হয় রাইফেলের দু’ঘা লাগিয়ে দেবে।

নিচে একাত্তরের দিনগুলি pdf  বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

একাত্তরের দিনগুলি pdf বই ডাউনলোড

বইয়ের প্রকাশকঃ   
বইয়ের ধরণঃ   মুক্তিযুদ্ধ  বিষয়ক  উপন্যাস
বইয়ের সাইজঃ  3.56 MB 
প্রকাশ সালঃ   
বইয়ের লেখকঃ    জাহানারা ইমাম 
অনুবাদকঃ  

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন।