অবমানব pdf বই ডাউনলোড

255
অবমানব pdf বই ডাউনলোড

অবমানব pdf বই ডাউনলোড। যতদূর পর্যন্ত মানবদৃষ্টির সীমানা ততদূর পর্যন্ত কেবল শুভ্রতার একটি মাত্রই রঙ। আদিগন্ত বিস্তৃত ধ্বধবে সাদা তুষারের পুরু চাঁদোয়া, কালছে নীল সাগরের বুকে ভাসমান শত শত ফুট উচুঁ নিরেট বরফের শুভ্র চাইঁ। প্রচন্ড বেগে প্রবাহিত ঝড়ো হাওয়ার সাথে ভাসমান তুষারকণারাও সেই একই রঙ্গের সাদা! শুভ্রতায় ছাওয়া ভূমি, শুভ্রতায় ছাওয়া সাগর, নিঃশ্বাসের সাথে বুকে টেনে নেয়া বাতাসটা পর্যন্ত শুভ। আর সেই সাথে শীতলতা। হি হিম শীতলতা।

পৃথিবীর কোনো প্রান্তের মানুষের কল্পনার সীমাতেও আসবে না, এতটাই প্রবল প্রচন্ড-ভয়াবহ তুষার শীতলতা চারপাশে। মাথার ওপরে আকাশটা কুচকুচে কালো আজ কেননা তুষারের ভারে নত মেঘ জমে নেই তার শরীরে। অপার্থিব কালো আকাশের বুকজুড়ে জ্বলজ্বলে করছে সহস্র অযুত-নিযুত নক্ষত্ররাজি। পৃথিবীর কোনো মানুষের দুচোখের সীমায় কুলাবে না।

আরও  বই দেখুনঃ

এতটাই বিস্তৃত তাদের ব্যক্তি। সেই সাথে আকাশের বুকে এমাথা-ওমাথা জুড়ে আছে নানান রঙের আলোর খেলা। কখনও চোখে পড়ে, কখনও আবার ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। লাল-নীল সবুজ হলুদ… ক্রমশ পরিবর্তনশীল তাদের রঙ, তাদের ভঙ্গিমা। চোখ মেলবার পর দীর্ঘ দীর্ঘ সময় বরফের শরীরে শুয়ে থেকে এই আলোর খেলাই দেখেন তিনি! দেখেন অন্ধকার আকাশের বুকে কোটি কোটি নক্ষত্রের মজাজাগতিক বিন্যাস।

সহস্র বছর তুষারের নিচে চাপা পড়ে থাকা শরীরটা পুনরুজ্জীবিত হতে দীর্ঘ সময় নিচ্ছে; অপেক্ষাই এখন তার একমাত্র অবলম্বন। ধীরে ভীষণ ধীরে বরফ রাজ্যের হিমশীতলতায় আগাগোড়া জমাট তারঁ শরীরটা পুনরায় উষ্ণতা ফিরে পেতে শুরু করেছে। ত্বকের অসাড়তা কেটে গেছে, ফিরে এসেছে স্নায়ুর অনুভুতিরা।

কঠিন বরফে রূপান্তরিত হওয়া রক্ত একটু একটু করে ফিরে পেতে শুরু করেছে নিজস্ব তরলতা, ধমনী-শিরাগুলো বেয়ে তাদের ক্ষীন চলাচল অনুভব করতে শুরু করেছেন তিনি। একটু আর একটু,, মাঝে পেরিয়ে গেছে কতটা সময়? কতগুলো বছর? কত শত. কত সহস্র বছর? জানেন না তিনি। তবে আকাশে নক্ষত্র রাজির পরিবর্তিত অবস্থান দেখে অনুমান করেন, পৃথিবীর হিসেবে অনেক অনেক দীর্ঘ একটি সময় পেরিয়ে গেছে। 

নিচে অবমানব  pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

অবমানব pdf বই ডাউনলোড

প্রকাশকঃ     
বইয়ের ধরণঃ   হ র র উপন্যাস 
বইয়ের সাইজঃ   7.86 MB
প্রকাশ সালঃ    
বইয়ের লেখকঃ   রুমানা বৈশাখী 
অনুবাদঃ    

 


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন