আমাদের বাড়িতে ডাইনী থাকে pdf বই ডাউনলোড

311
আমাদের বাড়িতে ডাইনী থাকে pdf বই ডাউনলোড

আমাদের বাড়িতে ডাইনী থাকে pdf বই ডাউনলোড। কেউ আমাকে বাড়ি ভাড়া দিচ্ছে না। কেউ না। সিডনি শহরে বাড়ি ভাড়া নেয়া যে এত ঝামেলার ব্যাপার কে জানত? এত বড় বড় দালানকোঠা। তারপরও এই সমস্যা হবে কেন? আমিই কি জানতাম নাকি? অথচ বাড়ি নিতেই হবে। গাছতলায় তো আর থাকা যায় না। প্রথম কয়েকটা দিন হোটেলে ছিলাম।

তারপর সেখান থেকে পেইংগেস্ট হিসেবে এক বাঙালির বাড়িতে উঠেছিলাম। তাদের শর্ত মতে মাসখানেক থাকতে পারব ।মাসখানে পর চলে যেতে হবে। কারণ, বাইরের উটকো লোক রাখতে চান না তারা। বাড়ি ভাড়া নিতে হবে রিয়েল এস্টেটের কাছ থেকে । এখানে সপ্তাহে বাড়ি বাড়ি দিতে হয়।

আরও বই দেখুনঃ

এক সপ্তাহের ভাড়া ২৮০ ডলার, মানে অস্ট্রেলিয়ান ডলার, এক মাসের ভাড়া হয় ১১২০ ডলার। আমাকে তিন মাসের ভাড়া অর্থাৎ ৩৩৬০ ডলার জামানত রেখে বাড়ি ভাড়া নিতে হবে।আবার ফ্যাকড়া আছে। তিন মাসের আগে বাড়ি ছাড়া যাবে না। ছাড়লে ওই জামানতের টাকা কেটে রেখে দেবে রিয়েল এস্টেটের শয়তানগুলো। ভালো কথা না হয় থাকলাম তিন দুগুনে ছয় মাস।

তারপর বাড়ি ছাড়তে গেলে রিয়েল এস্টেটের লোক আসবে বাড়িতে। দু-তিনজন কোট-টাই পরা মানুষ তোম্বা মুখ ঘুরে দেখতে পুরো বাড়ি। ওদের গোল্লা গোল্লা চোখগুলো নানান অ্যাঙ্গেলে খুটিয়ে দেখবে বাড়ির বাথরুম, টাইলস, বাথটাব, বেসিন কার্পেট, মোটা কথা পুরো বাড়ির প্রতিটা ইঞ্চি আর কোনাখামচি ওরা খুটিঁয়ে দেখবে। তারপর খসখস করে একটা বিল লিখে ধরিয়ে দেবে আমার হাতে।

প্রতিটি জিনিস ভাঙা, নষ্ট হওয়া, বিকল হওয়া বা বিবর্ণ হওয়ার জন্য সেই জামানতের টাকা থেকে বিকট অংকের টাকা কেটে রাখবে। তাতেও কোনো অসুবিধা নেই। আমার দরকার একটা বাড়ি। পিচ্ছি একটা রান্নাঘর সাথে, যেখানে রাতে এসে খাবার তৈরি করে গিলতে পারি। একটা বাথরুম দরকার যেখানে প্রত্যেক সকালে উঠে হাগুমুতু করতে পারি। গোসল করতে পারি।

আবার রাতে এসে ঘুমানোর আগে গোসল করতে পারি। ব্যাস আর কিছু চাই না। কিন্তু প্রতিটি রিয়েল এস্টেটে যাওয়া মাত্র আমি পাচ্ছি তিন বেডরুম, দুই বাথরুম আর গ্যারেজসহ বাড়ি, বাড়ির পেছনে সুইমিংপুল আর রোবার সন্ধ্যায় দলবলসহ আড্ডা মারার জায়গাসহ সম্পুর্ণ ঢাউস সব বাড়ি। 

নিচে  আমাদের বাড়িতে ডাইনী থাকে  এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

আমাদের বাড়িতে ডাইনী থাকে pdf বই ডাউনলোড

প্রকাশকঃ    প্রিয়মুখ প্রকাশন 
বইয়ের ধরণঃ  গল্প বিষয়ক 
বইয়ের সাইজঃ  8.79 MB
প্রকাশ সালঃ  ২০১৬
বইয়ের লেখকঃ  মিলন গাঙ্গুলী  
অনুবাদঃ  


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন