কলিকাতায় নবকুমার pdf বই ডাউনলোড

438
কলিকাতায় নবকুমার pdf বই ডাউনলোড

কলিকাতায় নবকুমার pdf বই ডাউনলোড । বাবা বলেছিল, ‘যেতে চােইলে বাধা দেব না। নিজের পায়ে দাঁড়াবি, গোটা জীবন তোর সামনে পড়ে আছে, সেটা যাতে ভালোভাবে কেটে যায়, তার জন্য চেষ্টা করবি বইকি’।

ওপাশে তখন মায়ের আঁচলচাপা কান্না বাজছে। সেই কান্না যখন থামে, কথা বের হয়। আর প্রতিটি কথা দুঃখ মাখামাখি, ‘বাপ ঠাকুরদা তো এখানেই জীবন কাটাল। জমিতে খাটলে কি ফসল পাওয়া যায় না? জঙ্গলে ঢুকলে কাঠ, ফল তো পাওয়াই যায়। নদীতে কমতে-কমতেও মাছ মেলে জাল ফেললে। তাহলে এই জায়গা ছেড়ে দুরে যাওয়ার কী দরকার? বাপ হয়ে যদি ছেলের সর্বনাশ করে তাহলে আর কে ঠেকাবে? আমার মরে যেতে ইচ্ছে করছে।’ কথা কমলো, কান্না শুরু হলো, আবার।

বাপ গলা চড়াল, ‘ও কী গরু না ছাগল যে উঠোনে দড়ি বেঁধে রাখবে! আমদের সময়ে কিছু ছিল? তিনমাইল দূরে ইস্কুল, দশমাইল দুরে কলেজ। বেশ করেছি ওকে পড়িয়েছি। নিজে সাধ মেটাতে পারিনি, ওকে দিয়ে মিটিয়েছি।’

‘পড়িয়ে মাথা কিনে নিয়েছ। ঘরে আগ দিয়ে হাওয়া করেছ!’
বাবা মাথা নাড়ল, ‘শোনো, যেতে চাইছ যখন যাও। আমাদের জন্য চিন্তা কোরো না।’
‘এ কী বলছেন!’ সে তখন মাথা তুলল।

আরও দেখুনঃ
বিজনেস স্কুল pdf বই ডাউনলোড
অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান pdf বই

‘যা সত্যি তাই বলছি। শুঁয়ো যখন প্রজাপতি হয় তখন সে উড়তে ভালোবাসে। হ্যাঁ, যেতে চাইছ যখন তখন কামাখ্যা অবধি যেতে পারো। শুনেছি সেখানে কাঁচা বয়সের ছেলে গেলে মন্ত্র পড়ে ছাগল বানিয়ে রাখে। শোনা কথা। কিন্তু সেই ছাগল বলি দেওয়া হয় না। তুমি কামাখ্যায় গেলে ছাগল হয়েও বেঁচে থাকতে পারো, কিন্তু দোহাই, ওই কলিকাতায় যেও না। কলিকাতা তোমাকে আস্ত গিলে ফেলবে। মরে ভূত ও হতো পারবে না তাহলে।
‘কলিকাতা তো একটা নগরের নাম। আমাদের পশ্চিমবাংলার রাজধানী। মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা সবাই সেকানে থাকেন।’ একটু প্রতিবাদ জানিয়েছিল সে।

‘তাঁরা কি পথঘাটে ঘুরে বেড়ান? স্বর্গে যেমন দেবতারা থাকেন তাঁরাও সেখানে আলাদা থাকেন। দেবতারা থাকেন বলে রাক্ষস দৈত্য কি নেই? তাহলে প্রতি বছর দু্গ্গা পুজো হত না। কাঁচা বয়সের ছেলে পেলে কলিকাতায় মেয়েমানুষেরা হাড্ডি থেকে মাংস বের করে গিলে ফেলে। এ গল্প আমি অনেক শুনেছি।’ বাবা মাথা নাড়ল।

নিচে কলিকাতায় নবকুমার pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

কলিকাতায় নবকুমার pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেরা প্রকাশক
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 11.4 MB
প্রকাশ সালঃ 1962 ইং
বইয়ের লেখকঃ সমরেশ মজুমদার


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন