উত্তরাধিকার pdf বই ডাউনলোড

1667
উত্তরাধিকার pdf বই ডাউনলোড

উত্তরাধিকার pdf বই ডাউনলোড । শেষবিকেলটা অন্ধকারে ভরে আসছিল। যেন কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে,বাতাসে একটা ঠান্ডা আমেজ টের পাওয়া যাচ্ছিল। অবশ্য কদিন থেকেই আকাশের চেহারাটা দেখবার মতো ছিল।

চাপ-চাপ কুয়াশার দঙ্গল বাদশাহি মেজাজে গড়িয়ে যাচ্ছিল সবুজ গালচের মতো বিছানো চা-গাছের ওপর দিয়ে খুঁটিমারীর জঙ্গলের দিকে। বিচ্ছিরি, মন খারাপ করে দেওয়া দুপুরগুলো গোটানো সুতোর মাতো টেনে টেনে নিয়ে আসছিল স্যাঁতসেঁতে বিকেলে- ঘষা সেলেটের মতো হয়েছিল সারাদিনের আকাশ। বৃষ্টির আশংঙ্কায় প্রত্যেকটা দিন যেন সুচের ডগায় বসে থাকত এই পাহাড়ি জায়গাটায়, কেবল বৃষ্টিই যা হচ্ছিল না।

কিন্তু কাছাকাছি কোথাও বৃষ্টি হয়েছে। হয়তো ভুটানের পাহাড়ে বৃষ্টি নেমেছে। ঠান্ডা হাওয়া বেইছে। পুরো হাতওয়ালা হলুদ পুলওভার পরে অনি দেখল দিনটা ফুরিয়ে যাচ্ছে। বাড়ির সামনে পাতা বাহারের গাছগুলোর ওপর নেতিয়ে পড়া হলুদ রোদটা কোথায় হারিয়ে গেল টুক কর।

আরও দূরে, আংরাভাসা নদী জড়িয়ে বিরাট খুঁটিমারীর জঙ্গলের মাথায় লাল বলের মতো যে-সূর্যটা হঠাৎ উকি দিয়েছিল একবার,যাকে সকাল থেকে বুকের মধ্যে আঁকড়ে রাখতে চেয়েছিল ও,কেমন করে ব্যাডমিন্টনের কর্কের মতো ঝুলে পড়ল ওপাশেেএকরাশ ছায়া ছরিয়ে দিল চারধারে। অনির খুব কান্না পাচ্ছিল।

খালি পায়ে বাড়ির পেছনে চলে এল অনি। ঘাসগুলো কেমন ঠান্ডা,ন্যাতানো। পায়ের তলায় শিরশির করে। চটি না পরে বেরুলে মা রাগ করবেন,কিন্তু অনি এখন কাউকে পাওয়া যাবে না। এই বিরাট কোয়ার্টারটার ঠিক মধ্যখানের ঘরে এখন সবাই বসে গোছগাছ করেছে। এদিকে নজর দেবার সময় নেই কারও।

আরও দেখুনঃ
ক্রুগো pdf বই ডাউনলোড
দুর্গম দুর্গ pdf বই ডাউনলোড

এই বাড়িটার চারপাশে শুধু গাছপালা। দাদু এখানে এসেছিলেন প্রায় পঁয়তাল্লিশ বছল আগে।সবকটা গাছের আলাদা গল্প আছে, মন ভালো থাকলে দাদু সেগুলো বলেন। এই যে বিরাট ঝাঁপড়া কাঁঠাল গাছ ওদের উঠানোর ওপর সাররাদিন ছায়া ফেলে রাখে,যার গোড়া অবধি রসালো মিষ্টি কাঁঠাল থোকা থোকা হয়ে ঝুলে থাকে,সেটা বড় ঠাকুমা লাগিয়েছিলেন।

প্রায় চল্লিশ বছর বয়স হয়ে গেছে গাছটার। প্রথমদিকে নাকি মাটির নিচে কা হত,পেকে গেলে ওপরের মাটি ফেটে যেত-গন্ধে চারদিক ম-ম করত তখন। রাত্রির বেলায় শেয়াল আসত দল বেধেঁ সেই কাঁঠাল খেতে।

নিচে উত্তরাধিকার pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

উত্তরাধিকার pdf বই ডাউনলোড

প্রকাশকঃ মিত্র ও ঘোষ পাবলিশার্স
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 11.8 MB
প্রকাশ সালঃ  1979 ইং
বইয়ের লেখকঃ সমরেশ মজুমদার


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন