মধ্যাহ্ন ২য় খন্ড pdf বই ডাউনলোড

1560
মধ্যাহ্ন ২য় খন্ড pdf বই ডাউনলোড

মধ্যাহ্ন ২য় খন্ড pdf বই ডাউনলোড । শশী মাস্টার মাছ মারার কনুই জাল নিয়ে বের হয়েছেন। জাল ফেলার কৌশল তার এখনো রপ্ত হয় নি। জালের মুখ গোল হয়ে ছড়িয়ে পড়ার কথা। তা হচ্ছে না, জাল জড়িয়ে যাচ্ছে। শশী মাস্টারের জেদ চেপে গেছে, তিনি জাল ফেলেই যাচ্ছেন। পুরো কর্মকাণ্ড হচ্ছে শুকনায়, পানিতে না। শশী মাস্টারের কাজ আগ্রহ নিয়ে দেখছে সুলেমান। সে মাস্টারকে একটা কথা জিজ্ঞেস করতে এসে ফেঁসে গেছে। শুকনায় জাল ফেলার দৃশ্যে সে অভিভূত।

শশী মাস্টার বললেন, তুমি আমাকে কিছু বলতে এসেছ ?
সুলেমান হা-সূচক মাথা নাড়ল। শশী মাস্টার বললেন, বলে ফেলল। কাজের সময় কেউ হা করে তাকিয়ে থাকলে ভালো লাগে না।
আপনার কাজ শেষ করেন, তারপর বলি। অপেক্ষা করি।

শশী মাস্টার জবাব দিলেন না। জাল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। জালের একটা অংশ হাতের কনুইয়ে জড়িয়ে রাখতে হয় বলেই এর নাম কনুই জাল। জাল ছুড়ে মারার সময় বিশেষ এক মুহূর্তে কনুই নামিয়ে দিতে হয়। সেই বিশেষ মুহূর্ত বের করা যাচ্ছে না বলেই বিপত্তি।
সুলেমান বলল, আমি দেখায়া দেই ?

শশী মাস্টার বললেন, না। কৌশলটা আমি নিজে নিজে বের করব। তুমি কী বলতে এসেছ বলে চলে যাও। হা করে আমার দিকে তাকিয়ে থাকবে না। কোনো উপদেশ বা পরামর্শের জন্যে এসে থাকলে ‘নো’। আমি উপদেশ দেই না, পরামর্শও দেই না। | সুলেমান বলল, উপদেশ পরামর্শ না। আমি একটা আচানক জিনিস দেখছি। সেই বিষয়ে আপনারে বলতে চাই।

আরও দেখুনঃ
ম্যাজিক মুনশি pdf বই ডাউনলোড
মধ্যাহ্ন ২ pdf বই ডাউনলোড

আমাকে বলে লাভ কী ?
আপনি জ্ঞানী মানুষ। আচানক জিনিস ক্যান দেখলাম আপনি বলতে পারবেন। আমি একজন মানুষরে শূন্যে ভাসতে দেখছি।

শূন্যে ভাসতে দেখেছ?
জে। মাটি থাইকা দুই তিন হাত উপরে সে ভাসতেছে।
শশী মাস্টার বললেন, গাঁজাটা কম খাবে, তাহলে আর এইসব জিনিস দেখবে না। গাঁজা মনে হয় অতিরিক্ত খাচ্ছ।
মাস্টার বাবু আমি গাঁজা খাই না। অনুমত দেন পুরু ঘটনাটা বলি। মন দিয়া শোনেন।
শশী মাস্টার অীনচ্ছায় রাজি হলেন। বিরক্তিতে তাঁর ভ্রূ কুঁচকে গেল।

নিচে মধ্যাহ্ন ২য় খন্ড pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

মধ্যাহ্ন ২য় খন্ড pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 11.5 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন