হিমু এবং একটি রাশিয়ান পরী pdf বই । মাজেদা খালা গরা নামিয়ে, প্রায় ফিসফিস করে বললেন, পরী দেখবি?
-আমি বললাম, কি রকম পরী?
ডানাকাটা পরী।
-আমি বললাম, ডানা কাটার ঘা শুকিয়েছে, না-কি ঘা এখনো আছে? শরীরে ঘা নিয়ে ঘুরছে, এমন পরী দেখব না।
মাজেদা খালা বিরক্ত মুখে বললেন, ‘তুই কি সহজভাবে কোনো কথা বলতে পারিস না। ডানাকাটা পরী দেখতে চাস না-কি চাস না? হ্যাঁ কিংবা না বল।
আরও দেখুনঃ হিমুর নীল জোছনা
ডানাওয়ালা কিংবা ডানাকাটা কোনো ধরনের পরীই আমার দেখতে ইচ্ছা করছে না। খালাকে খুশি করার জন্য হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খালা আমার সামনে 3R সাইজের একটা ছবি রেখে বললেন, এই দেখ ডানাকাটা পরী।
আমি দেখলাম গোঁফওয়ালা এক পরীর ছবি। তার মাথার চুল ব্রাসের মত ছোট করে কাটা। চাইনিজ কাটের হলুদ রঙের একটা সার্ট তার গায়ে। সার্টের নিচে নীল রঙের হাফ পেন্ট। পরীর হাতে টেনিস র্যাকেট। কপালে ঘাম দেখে মনে হল টেনিস খেলে এসেছে।
খালা বললেন, কেমন দেখলি?
-আমি বললাম, ভাল। গোঁফওয়ালা পরীর কথা আগে শুনিনি। ছবি দেখে ভাল লাগল। ফ্রেঞ্চ কাট দাড়ি থাকলে আরো ভালো লাগতো।
খালা গলার স্ব আবারো খাদে নামিয়ে বললেন, ছেলে না, এ মেয়ে। গোঁফ লাগিয়ে ছেলে সেজেছে। তার আসল ছবি দেখলে মাথা ঘুরে সোফায় কাত হয়ে পড়ে যাবি। দশ মিনিট উঠতে পারবি না। বুক ধড়ফড়ানি রোগ হয়ে যাবে। এই দেখ আসল ছবি। এখন বল এই মেয়ে যদি পরী না হয় তাহলে পরী কে?
-আমি বললাম, হুঁ।
আরও দেখুনঃ হিমুর আছে জল
শুধু হু বললি। সুন্দর একটা কথা বল।
-আমি বললাম, “কে বলে শারদ শশি এ মুখের তুলা পদনখে পড়ে আছে তার কতগুলো ।“
এর মানে কি?
-এর মানে হলো শরৎ রাতের চাঁদও এই মুখের তুলনা হবে না। শরতের পূর্ণ চন্দ্র পড়ে থাকবে এই তরুণীর পায়ের নখের কাছে।
বাহ তুই বানিয়েছিস?
-কবি ভারতচন্দ্র লিখেছেন। রূপবতী মেয়ে দেখলে উনার মাথা ঠিক থাকত না। নিজে বিয়ে করেছিলেন এক তড়কা রাক্ষসীকে। ধুমসি আলুর বস্তা। গাত্র বর্ণ পাতিল কালো।
নিচে হিমু এবং একটি রাশিয়ান পরী pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.62 MB প্রকাশ সালঃ 2011 ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

