হাকীম মোহাম্মদ সাঈদ এবং হামদর্দ বাংলাদেশ pdf বই

850
হাকীম মোহাম্মদ সাঈদ এবং হামদর্দ বাংলাদেশ pdf বই

হাকীম মোহাম্মদ সাঈদ এবং হামদর্দ বাংলাদেশ pdf বই । মানবদরদী শহীদ হাকিম মোহাম্মদ সাঈদ একজন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, শিক্ষাবিদ, গবেষক, সমাজসেবক ও সংগঠকসহ নানাবিধ গুণে গুণান্বিত ছিলেন । তাঁর পিতা বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী হাকীম আব্দুল মজিদ হার্বাল চিকিৎসা বিজ্ঞানের সংরক্ষণ ও উন্নয়নসহ মানব সেবার মহান উদ্দেশ্যে ১লা আগষ্ট ১৯০৬ সালে ভারতের দিল্লীতে হামর্দদ প্রতিষ্ঠা করেন ।

হাকীম মোহাম্মদ সাঈদ ৯ই জানুয়ারী ১৯২০ সালে জন্মগ্রহণ করেন । জন্মের মাত্র আড়াই বছর ব্যবধানে পিতা হাকীম আব্দুল মজিদকে হারান । পিতার মৃত্যুর পর জৈষ্ঠ্য ভ্রাতা হাকীম আব্দুল হামিদ ভারত হামর্দদ পরিচালনার ভার গ্রহণ করেন এবং উভয় ভ্রাতা পিতার অন্তিম ইচ্ছা অনুযায়ী ১৯৪৬ সালে ভারত হামর্দদ সহ তাঁদের সমস্ত সম্পদ জনকল্যাণে ওয়াক্ফ করে দেন ।

ভারতবর্ষ বিভক্তির পর হাকীম মোহাম্মদ সাইদ পাকিস্তানে গমনপুর্বক করাচীর নাজিমাবাদে ২৮শে জুন , ১৯৪৮ সনে পাকিস্তানের গোড়াপত্তনসহ পৃথকভাবে পরিচালনার ভার গ্রহণ করেন । দুঃস্থ মানবতার সেবায় নিবেদিত প্রাণ শহীদ হাকীম মোহাম্মদ সাইদ বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন প্রাণভরে।

বিশেষতঃ বাংলাদেশের গরীব-দুঃখী-অন্ন -বস্ত্র-বাসস্থানহীন মানুষ, শিশু-কিশোর, রিক্সাওয়ালা ও ঠেলাগাড়িওয়ালার মতো পরিশ্রমী মানুষ, এদের প্রতি ছিল তাঁর অন্তহীন দরদ। এরকম দরদী মনের অধিকারী হাকীম মোহাম্মদ সাঈদ দেশের অধিকাংশ জনগণ অধ্যুষিত পূর্ব এলাকাকে উপেক্ষা করতে পারেননি । তাই তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগণের চিকিৎসার প্রতি গভীর মনোনিবেশ করেন ।

আরও দেখুনঃ
টুকি ও ঝায়ের দুঃসাহসিক অভিযান pdf বই
বিস্মরণ pdf বই ডাউনলোড

১৯৫৩ সালে তিনি ঢাকা ও চট্টগ্রামে দু’টি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশে হামর্দদের শুভ সুচনা করেন । চট্টগ্রামের ১৯, আইস ফ্যাক্টরী রোডে বঙ্গবন্ধু এ্যাভিনিউ – এ হামর্দদের চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র চালু করেন । ঢাকার কেন্দ্রটি উদ্বোধন করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক । হাকীম মোহাম্মদ সাঈদ কতখানি কর্মঠ ও করিৎকর্মা ছিলেন এবং বাংলার জাতীয় নেতারাও তাঁর প্রতিভার প্রতি কত শ্রদ্ধাশীল ছিলেন তার প্রমাণ পাওয়া যায় এ থেকেই।

তাঁর প্রতিষ্ঠিত পাকিস্তান ও বাংলাদেশ হামদর্দকে ১৯৬৪ সালে তিনি মানবকল্যাণে ‘ওয়াক্ফ’ করে দেন। ‘ওয়াক্ফ’ অর্থ আল্রাহর নামে জনগণের জন্য উৎসর্গ করা। ১৯৭২ সালে হামদর্দ বাংলাদেশ তেজকুনিপাড়া, তেজগাঁওয়ে নিজস্ব ঔষুধ কারখানা প্রতিষ্ঠা করে।

নিচে হাকীম মোহাম্মদ সাঈদ এবং হামদর্দ বাংলাদেশ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

হাকীম মোহাম্মদ সাঈদ এবং হামদর্দ বাংলাদেশ pdf বই

প্রকাশকঃ হামদর্দ বাংলাদেশ
বইয়ের ধরণঃ জীবনী
বইয়ের সাইজঃ 17.9 MB
প্রকাশ সালঃ 2001 ইং
বইয়ের লেখকঃ ডাঃ মোঃ নুরুল ইসলাম


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন