নরনারী কথা pdf বই ডাউনলোড

312
নরনারী কথা pdf বই ডাউনলোড

নরনারী কথা pdf বই ডাউনলোড । সকালের দিকটায় এ বাড়ির উঠোনে লোকজন দেখা যায় মেলা। খুড়িমারা কাঁথাকানি রোদে দেয়ে। জ্যাঠাইমা বারান্দায় দাঁড়িয়ে চেঁচিয়ে কাজের লোকদের বকাঝকা করেন, ইন্তি বিন্তিরা ছোটাছুটি করে, গঙ্গা-যমুনা খেলে। জ্যাঠা মোড়া পেতে বসে ধান-চালের হিসেব করে। পরাণদার বউ আসার পর থেকে একটু সুনসান যাচ্ছে দু’ দিন হল।

লোকে বলে, বউ। পরাণদা বলে, দূর, দূর! বাউলের আবার বউ কীসের? ও হল আমার সাধনসঙ্গিনী।

বলতে নেই, পরাণদার আজকাল বেশ নাম হয়েছে। নানা জায়ঘা থেকে ডাক পায়। মাথায় পাগড়ি, গায়ে জোব্বা, কাঁধে ঝোলা আর দাড়ি গোঁফে সেই পরাণদাকে আর চেনার জো নেই। দু-চার দিনের জন্য বাড়িতে আসে বেট তারপর চরায় বরায় চেল যায়। জ্যাঠা দুঃখ করে জ্যাঠাইমাকে বের ওকে খরচের খাতায় ধরে রাখো।

আরও দেখুনঃ
আধুনিক বাংলা অভিধান pdf বই ডাউনলোড
মোসাদ pdf বই ডাউনলোড

কিন্তু রতন জানে, এ বাড়রি অন্য সব ছেলের চেয়ে পরাণদা ঢের বেশি এগিয়ে গেছে। গোটা পরগনা এক ডাকে চেনে। গানটা গায়ও বাল। নিজেই লেখে, সুর দেয়। পয়সাও আসছে শোনা যায়। তবে কিনা আর পাঁচ জনের মতো গেরস্থ নয়। বাউল কেমন তা জানে না রতন। পরাণদাকে দেখে মনে হয়< অনেকটা সাধু সন্নিসির মতোই।

বরাবরই একটু উড়ু উড়ু ভাব ছিল। ধ্যান-জ্ঞান ছিল গান। তারপর গুরু ধরে একেবারে বাউল হয়ে ঘর ছাড়ল। জ্যাঠার শিরে যেন বজ্রাঘাত। দু’দিন মাথায় হাত চেপে বসে রইল নিঝুম হয়ে। জ্যাঠাইমার সে কী মড়াকান্না। তারপরে লোকে বোঝাল, বাউল মানে তো আর নিমাই সন্ন্যাস নয়। আজকাল বাউল ঘড়ি পরে, সিগারেট টানে, বিয়েয় বসে, ছেলেপুলেও হয়।

তবু ধাতস্থ হতে একটু সময় লেগেছিল জ্যাঠা আর জ্যেঠির। মুখে হাসি ফুটল যখন পরাণদা একদিন এসে জ্যাঠার হাতে পাঁচশো টাকা গুঁজে দিল। এ লাইনে যে টাকাকড়িও আছে তার তেমন আন্দাজ ছিল না জ্যাঠার। মুকুন্দ পোদ এসে বলল, তুমি সত্যযুগে পড়ে আছ হে গয়ারাম। বাউলদের আজাকল টাকার লেখাজোখা নেই। এরোপ্লেনে চেপে বিলেত আমেরিকা ঘুরে আসছে। এ ছেলে একদিন তোমাকে সোনার থালায় ভাত খাওয়াবে।

তাই হবে হয়তো।

নিচে নরনারী কথা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

নরনারী কথা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 12.6 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন