কোটা pdf বই ডাউনলোড

528
কোটা pdf বই ডাউনলোড

কোটা pdf বই ডাউনলোড। রনির মাস্টার্স শেষ ৩ বছর হয়েছে। নিয়মিত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আসা যাওয়া করে। আসা যাওয়া বলতে- সকাল সাতটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আটটায় রুম থেকে বের হয়ে লাইব্রেরিতে যায় আবার রুমে আসে রাত নয়টায়। সারাদিন পড়াশোনা শেষ করে চাকুরির বিভিন্ন ওয়েবসাইটে একটু ঘুরাঘুরি করে; উদ্দেশ্য কোন চাকুরির খোজঁ পাওয়া যায় কি না।

মাস্টারস শেষ হওয়ার পর এই তিন বছরের সময়ে কত শত ইন্টারভিউ যে সে দিয়েছে তা যদি রনি লিখে রাখতে পারত তাহলে হয়ত একটি ডায়েরি সমাপ্ত হত। ভাগ্যিস রনির ডায়েরি লেখার অভ্যাস নেই। কোন পরীক্ষায় রনি অনেক ভাল করেছে, ভাইভা পর্যন্ত ফেস করেছে আবার কোন কোন পরীক্ষায় মোটামুটি অবস্থানে থেকেছে।

আরও বই দেখুনঃ

সব পরীক্ষায় যে সবসময় ভাল করেছে ব্যাপারটি কিন্তু এমন নয়। আর এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত একবার ভাল হয় আরেকবার খারাপ হয়। এই যে রনিই নিজেই তো সাক্ষী- ৩৩তম বিসিএসে সে ভাইভা পর্যন্ত গেল ভাইভাটাও অনেক ভালো হয়েছে বলে মনে হল কিন্তু তারপরের বিসিএসে তথা ৩৪ তম এ তো প্রিলিমিনারিই টপকাতে পারলনা।

রনি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে। মাস্টারস শেষ হলেও তিন বছরে ধরে হলে থাকে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লাইফে যখন পলিটিক্স করত তখন রনির পাওয়ার ছিল সেই মাপের। হলে কোথাও কোন জুনিয়র পুলাপান দেখলে অনেক দূরে থেকে এসে সালাম দিত।

হলের কোন রুমে কে থাকবে, কোন রুমে কাদের মাস্টার্স শেষ এসব হিসাব নিকাশ করে কাকে কোন রুমে দিতে হবে সবকিছুই ছিল রনির হাতে। অনেক বড় ভাই মাস্টার্স শেষ করেছে কিন্তু রুম ছাড়ে না এ নিয়া রনির ছিল তীব্র এক ঘৃণা। এসব বড় ভাইয়ের দেখলে ঘৃণায় বদহজম হওয়ার উপক্রম হত তার।

কয়েকজন বড় ভাইকে সে নিজে ধমক দিয়েই বের করেছে তারপর এই রুমে লিগাল ছাত্রদের সিট করে দিয়েছে। এসব করতে গিয়ে সে কতেক সময় জুরিয়রদের হাসি মুখ দেখে মনে তৃপ্তি নিয়েছে আবার কতেক সময় সিনিয়র ভাইদের ভারি মুখ দেখে মনের মধ্যে ঘৃণা ও সমবেদনার সংমিশ্রণ ঘটিয়েছে। বইটি যদি সম্পূর্ণ পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।

নিচে কোটা  pdf বই  এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

কোটা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ    
বইয়ের ধরণঃ  উপন্যাস
বইয়ের সাইজঃ  1.88MB
প্রকাশ সালঃ     
বইয়ের লেখকঃ  ইমরান মাহমুদ 
অনুবাদঃ  


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন