মাশরাফি pdf বই ডাউনলোড

555
মাশরাফি pdf বই ডাউনলোড

মাশরাফি pdf বই ডাউনলোড। বয়স হয়েছে। ধোঁয়ায় ঢাকা একটা ঘটনা মনে পড়ছে। দিনটাও মনে হয় কুয়াশাচ্ছন্ন ছিল। আমরা বঙ্গবন্ধু স্টোডিয়ামে প্র্যাকটিস করছিলাম। কে একজন দেখিয়ে দিল কুয়াশা ভেদ করে এগিয়ে আসতে থাকা ছেলেটিকে। দীর্ঘদেহী, শক্ত গড়নের, লিকলিকে একটা ছেলে। কাসে আসতে শিশুদের মতো মুখটা নজর কাড়ল।

কথা বলতে লজ্জা পাচ্ছিল। আমি ইংরেজি বলছিলাম বলে মনে হয় একটু বেশি সংকুচিত ছিল। একটু সময় নিয়ে ওর জড়তা ভাঙানোর জন্যই জানা নামটা আবার জিজ্ঞেস করলাম। মাথা নিচু করে একটু নাজুক হেসে বলল-মাশরাফি বিন মুর্তজা । হ্যাঁ, আপনাদের জন্য মাশরাফি বিন মুর্তজা , ম্যাশ।

আরও বই দেখুনঃ

আমার কাছে পাগলা। সম্ভবত কোনো একটা ইনজুরি কাটিয়ে ফেরার পর পাগলের সঙ্গে সেই আমার পথম পরিচয়। এরপর এই সংক্ষিপ্ত পরিচয়টা কালক্রমে আমাদের ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়েছে। জীবনে কখনো কোনো খেলোয়াড়ের প্রতি পক্ষপাত দেখাইনি; পাগলার প্রতিও দেখাইনি। তবে এটুকু বলতে পারি মানুষ হিসেবে আমার জীবনে পাওয়ার সবচেয়ে প্রিয় মানুষগুলোর মধ্যে একজন হয়ে উঠেছে পাগলা, আজও তাই আছে।

দুনিয়ার সব বোলারই একটু পাগল হয়। ফাস্ট বোলাররা হয়তো একটু বেশিই হয়। মাশরাফিকে কয়েকটা দিন দেখার পর মনে হলো, ও তাদেরই মতো বা তার থেকে একটু বেশি। বাংলাদেশে আসার পর থেকে ওর সম্পর্কে অনেক গল্প শুনেছি। জোরে মোটরসাইকেল চালায় খুব দুষ্টামি করে প্রথম সংকোচ কেটে যাওয়ার পর মুখে আর লাগাম থাকে না।

একসঙ্গে কাজ শুরু করার পর দেখলাম সবই সত্যি। ওর দমকা হাওয়র মতো চরিত্রটা দেখে একটা কথাই মনে হলো-ক্রেজি। কে যেন আমাকে ক্রেজি শব্দটার বাংলা বলল পাগলা। আমি তো এই শব্দের অর্থ জানতাম না। কিন্তু শব্দটা শুনেই মনে হলো, ম্যাশের সঙ্গে এর চেয়ে ভালো শব্দ আর যায় না। সেই থেকে ওকে আর কখনো আমি মাশরাফি বা ম্যাশ বলে ডাকিনি।

আমার কাছে পাগলাই রয়ে গেছে মাশরাফি। আজকের বাংলাদেশের অসাধারণ নেতা, বাংলাদেশের ক্রিকেটের আইকন এখনো আমার কাছে পাগলাই বটে। পাগলার সঙ্গে আমার সম্পর্কটাকে কী বলা যায়? আমি জানি, লোকে এটাতে পিতা-পুত্রের সম্পর্ক হিসেবে ভাবতে পছন্দ করে আমি কখনো তা বলি না। আমার কোনো ক্রিকেটারের কাছে কখনো পিতা হয়ে উঠতে চাইনি। যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। 

নিচে মাশরাফি এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

মাশরাফি pdf বই ডাউনলোড

প্রকাশকঃ    বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন 
বইয়ের ধরণঃ  জীবনী বিষয়ক 
বইয়ের সাইজঃ  73.3 MB
প্রকাশ সালঃ  ২০১৬
বইয়ের লেখকঃ  ডেভনেল ফ্রেডরিক হোয়াটমোর 
অনুবাদঃ  দেবব্রত মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন