জনম জনম pdf বই ডাউনলোড

785
জনম জনম pdf বই ডাউনলোড

জনম জনম pdf বই ডাউনলোড । তিথি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। অবশ্যি আঠার-উনিশ বছরের মেয়েরা বিনা কারণেই আয়নার সামনে দাঁড়ায়।

তিথির বয়স একুশ। সেই হিসেবে আয়নার সামনে দাঁড়িয়ে থাকার একটা অর্থ করা যেতে পারে। এই বয়সের মেয়েরা অন্যের মাঝে নিজের ছায়া দেখতে ভালবাসে। যে কারণে পুকুর দেখলেই পুকুরের পানির উপর ঝুঁকে পড়ে। আয়নার সামনে থমকে দাঁড়ায়। নিজেকে দেখতে বড় ভাল লাগে।

তিথির বয়স একুশ হলেও এইসব যুক্তি তার বেলায় খাটছে না। কারণ ঘর অন্ধকার। আয়নায় কিছুই দেখা যাচ্ছে না। যদিও বাইরে শেষ বেলার আলো এখনো আছে। সেই আলোর খানিকটা এ ঘরে আসা উচিত—কিন্তু আসছে না। বৃষ্টির জন্যে দরজা-জানালা বন্ধ করে রাখা হয়েছে। সারাদিন অবিশ্রান্ত বর্ষণ হয়েছে। এখন বৃষ্টি নেই। দরজা-জানালা অবশ্যি খোলা হয় নি। কারণ আবার বৃষ্টি আসবে। আকাশে মেঘ জমতে শুরু করেছে।

এই ঘরে সে ছাড়াও আরো একজন মানুষ আছে, তার বাবা–শিয়ালজানি হাই স্কুলের রিটায়ার্ড অ্যাসিসটেন্ট হেডমাস্টার জালালুদ্দিন সাহেব। জালালুদ্দিন সাহেব চাদর মুড়ি দিয়ে ঘুমুচ্ছিলেন। খানিকক্ষণ আগে তাঁর ঘুম ভেঙেছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে আছেন।

আরও দেখুনঃ
সাইকো ২ pdf বই ডাউনলোড
সাইকো ৩ সাইকো হাউস pdf বই ডাউনলোড

তাঁর চোখে সমস্যা আছে। চোখ প্রায় নষ্ট। কিছুই দেখতে পান না। কড়া রোদে আবছা আবছা কিছু দেখেন। সত্যি দেখেন না কল্পনা করে নেন তা বোঝা মুশকিল। আজ তাঁর কাছে মনে হচ্ছে তিনি তাঁর বড় মেয়েকে এই অন্ধকারেও দেখতে পাচ্ছেন। শ্যামলা মেয়েটির বালিকাদের মত সরল মুখ, বড় বড় চোখ সব তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। কি আশ্চর্য কাণ্ড।

জালালুদ্দিন সাহেব প্রচণ্ড উত্তেজনা বোধ করলেন। তাঁর চোখ কি তাহলে সেরে গেল নাকি? গত সাতদিন ধরে একটা কবিরাজী অষুধ তিনি চোখে দিচ্ছেন–‘নেত্র সুধা’। অষুধটা মনে হচ্ছে কাজ করছে। জালালুদ্দিন চিকন গলায় ডাকলেন–ও তিথি।

তিথি বাবার দিকে ফিরে তাকাল। কিছু বলল না।

ও চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি রে মা। তোর পরনে একটা লাল শাড়ি না? পরিষ্কার দেখতে পাচ্ছি। | তিথি বলল, শাড়ির রঙ নীল। বলেই সে ঘর থেকে বেরিয়ে এল। আজ সে বাইরে যাবে।

নিচে জনম জনম pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

জনম জনম pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 4.70 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন