এই মেঘ রোদ্রছায়া pdf বই ডাউনলোড

285
এই মেঘ রোদ্রছায়া pdf বই ডাউনলোড

এই মেঘ রোদ্রছায়া pdf বই ডাউনলোড । ভাদ্র মাস। মেঘ বৃষ্টির কোনো ঠিক নেই। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। মাহফুজ বিরক্ত মুখে হাঁটছে। তার বাঁ হাতে ভারী একটা স্যুটকেস। এমন ভারি যে মনে হয় স্যুটকেসসহ হাত ছিড়ে পড়ে যাবে। ডানহাতে ছাতা।

এখন রোদ নেই , সূর্য বড় এক খণ্ড মেঘের আড়ালে ঢাকা পড়েছে। সহজে বের হবে না। তারপরেও ছাতাটা মাথায় ধরা। মাহফুজ মাঝেমধ্যেই চিন্তিত চোখে ডানহাতের স্যুটকেসের দিকে তাকাচ্ছে। স্যুটকেসের হাতলের অবস্থা সুবিধার না। হাত না ছিঁড়লেও যে কোনো মুহূর্তে হাতল ছিঁড়ে পড়ে যেতে পারে।

স্যুটকেস এত ভারি কেন তা মাহফুজের মাথঅয় ঢুকছে না। কাপড়চোপড়ের বদলে কি সীসা ভরা হয়েছে? মেয়েদের এই সমস্যা—-তারা যখন স্যুটকেস গোছায় তখন স্যুটকেস ভারি হচ্ছে কি হালকা হচ্ছে এইসব মনে থাকে না, কারণ এই স্যুটকেস নিয়ে তাদের হাটতে হয় না। মাহফুজ পেছনে ফিরে সীসাভরা স্যুটকেসের মালিকের দিকে তাকাল। মালিক না—মালেকাইন, উনিশ-কুড়ি বছরের তরুণী। নাম চিত্রা।

মেয়েটা কেমন গুটগুট করে হাঁটছে। যেন হেঁটে খুব মজা পাচ্ছে। মেয়েটার চেহারা তেমন কিছু না। দশে চার দেয়া যায়। কিন্তু এখন তাকে বেশ ভালো দেখাচ্ছে। গায়ের রঙ আগের মতো ময়লা লাগছে না। ট্রেন থেকে নেমেই কোনো এক ফাঁকে মুখে পাউডার-ফাউডার দিয়ে ফেলেছে নিশ্চয়ই।

আরও দেখুনঃ
আপেক্ষিকতা pdf বই ডাউনলোড
একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি pdf বই

টিউবওয়েলে যখন মুখ ধুতে গেল তখনই মনে হয় কাজটা সেরেছে। চোখে যে কাজল দিয়েছে সেটা বলাই বাহুল্য। ট্রেনে আসার সময় চোখ ছিল ছোট ছোট, এখন এত বড় বড় হবে কেন? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চোখ তো আর বড় হয় না। আচ্ছা, শাড়িও বদলেছে না-কি? শাড়িটাও তো সুন্দর। সবুজের মধ্যে শাদা ফুল। এই মেয়ে দেখি সাজগোজে ওস্তাদ। এক ফাঁকৈ মুখে কোনো একটা কারুকাজ করেছে। ওম্নি ঘুঁটেকুড়ানি থেকে রাজরাণী।

একটু আগেই আকাশ মেঘলা ছিল এখন ঝাঁ করে রোদ উঠে গেছে। যে মেঘ রোদ ঢেকে রেখেছিল সেও নেই। আকাশ ঘন নীল। ভাদ্রমাসের চিকন রোদ চামড়া ভেদ করে শরীরের রক্তের মধ্যে ঢুকে পড়ে।

নিচে এই মেঘ রোদ্রছায়া pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

এই মেঘ রোদ্রছায়া pdf বই ডাউনলোড

প্রকাশকঃ
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 6.36 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন